.
লিট্রেচার, ফ্যান্টাসি, হরর, সাইকোলজিকার থ্রিলার, ভায়োলেন্স (ন্যুডিটি অলসো), ডার্ক মিস্ট্রি, সাসপেন্স, ডেমিমন্ড, ফিকশন এবাউট ফেইমাস ফিকশ্যনাল ক্যারেকটার/ফাউল ক্রিয়েচার্স/ভ্যাম্পায়ার্স/
.
ধরা যাক, সিরিজটির রোমিও যদি হয় এর স্ক্রিনপ্লে তবে জুলিয়েট হচ্ছে সিনেম্যাটোগ্রাফী আর ট্রাজেডিতে আটকা চরিত্রগুলোর দুর্দান্ত অভিনয়। আর্ট ডিরেকশন যা শুধু এন্ড ক্রেডিটেই সীমাবদ্ধ নয়। ইমাজিনেশনে যে ফ্যান্টাসি আমরা তৈরি করি তারই ভিঞ্চি পোট্রেইট এই সিরিজটি, মেইবি মোর দ্যান দ্যাট। নতুনবা গেইম অফ থ্রোন্সের মতো পাওয়ারফুল সিরিজের এয়ারটাইমে পাল্লা দিয়ে হাজির হতে পারতো না পেনি ড্রেডফুল। ইহা এমনই এক আবহ তৈরি সক্ষম যেখানে গুগলি উগলি উকশ্ হওয়া ছাড়া উপায়ও থাকেনা। ইভা গ্রীণের এক প্ল্যান চ্যাটের দৃশ্যায়ণ নিয়েই বাংলা দ্বিতীয় পত্রের বিশ নাম্বারের রচনা লেখা যাবে। সে যদি সিজনাল ফ্রুট হতো তবে এই সিরিজে তার পার্ফরমেন্স ছিলো একদম ইয়াম্মি কক্টেল জুসের মতোন। ডেভিলের প্রতি এট্রাক্টেড না হয়ে থাকা তো এমনিতেই বেশ কষ্টসাধ্য, তাঁর উপর দ্বিতীয় মৌসুমে অ্যান্টাগনিস্টের ডেভিল ওর্শিপের ডেডিকেশন দেখলে রীতিনীতির খ্যাতা পুড়ে দিয়ে ডার্ক ফোর্স জয়েন করবার ইচ্ছে জাগতেই পারে। ওয়্যারউল্ফ, নাইটকামার, ডক্টার ফ্যাংকেস্টাইন, মিস্টেরিয়াস ডোরিয়ান গ্রে, জ্যাকেল অ্যান্ড হাইড, ভ্যাম্পায়ার কি নেই এখানে। ডার্ক এলিমেন্টখোর হলে তো হ্যাঙ্গওভার হয়ে যাবার কথা...
.
পেনি ড্রেডফুল নিয়ে আমাদের মতো সংখ্যালঘু ভক্তদের এক্সপেরিয়েন্স লিখতে গেলে আরব্য রজনী পার হয়ে যেতে পারে। তাই মাত্র তিন সিজনে ২৭টি এপিসোডের মতো করেই তাড়াহুড়ো করে ইস্তেফা দেবার আগে, ফিনালে আফসোসের রুপকথা নাই বা লিখলাম। যেহেতু পজিটিভ মেন্টালিটি দিয়ে শুরু করেছি, নেগেটিভিটি দিয়ে শেষ করতে ইচ্ছে করছেনা। পেনি ড্রেডফুলের প্রতি এই কয়টা লাইন ডেডিকেট করে আপাতত বিদায় নিচ্ছি— Hello darkness, my old friend. I've come to talk with you again. Because a vision softly creeping, left its seeds while I was sleeping. And the vision that was planted in my brain, still remains within the sound of silence...

No comments:
Post a Comment